জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এই ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ০৩ নভেম্বর ২০২১ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে উক্ত আবেদন ফরম পূরণ করে আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে ১৮ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
এই ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের কোন ভর্তি পরীক্ষা দিতে হবে না। আবেদনকারীদের — পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে৷
একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। আপনাদের সুবিধার্থে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
গুরুত্বপূর্ণ লিঙ্ক ও তারিখসমূহঃ
- ভর্তি সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।
- ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন।
- আবেদন ফরম পূরণ করতে এই লিঙ্কে ক্লিক করুন।
- প্রাথমিক আবেদন এর সময়সীমাঃ ০৩/১১/২০২১ তারিখ থেকে ১৭/১১/২০২১।
- আবেদন ফরম কলেজে জমা দেওয়ার সময়সীমাঃ ১৮/১১/২০২১ তারিখ পর্যন্ত।
- ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন এর সময়সীমাঃ – তারিখ থেকে –।
- ২য় পর্যায়ে আবেদন ফরম কলেজে জমা দেওয়ার সময়সীমাঃ – তারিখ থেকে –।
- মেধা তালিকা প্রকাশঃ নভেম্বর/ডিসেম্বর।
- কোটার মেধা তালিকা প্রকাশঃ –।
- রিলিজ স্লিপের আবেদনের সময়সীমাঃ –।
- রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশঃ –।
- ক্লাস শুরুর তারিখঃ ১২ ডিসেম্বর ২০১৯
আবেদনের সাধারণ যোগ্যতা
ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সাল ও তৎপরবর্তী সালসমূহে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যুনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যুনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রী প্রাপ্ত কোন শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না।
খ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সাল ও তৎপরবর্তী সালসমূহে ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত)/প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যুনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যুনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট তিন বছর মেয়াদী স্নাতক (পাস) নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যুনতম ৪৫% নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যুনতম সিজিপিএ ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে এক বছর মেয়াদী ১ম পর্ব মাস্টার্স (প্রাইভেট)/প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না।
গ) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য যে কোন প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০১৯- ২০২০ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে আবেদন করতে পারবে না। এ লক্ষ্যে “জাতীয় বিশ্ববিদ্যালয়/অন্য কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি/অধ্যয়নরত নই। দ্বৈত ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকবো”- মর্মে আবেদনকারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা অনলাইন আবেদনে স্ক্যান করে আপলোড করতে হবে। উক্ত শর্ত ভঙ্গ করে কোন শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
No comments:
Post a Comment