জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা ০৪ নভেম্বর ২০২১ তারিখ প্রকাশ করা হবে। ঐদিন বিকাল ৪ টায় এসএমএস এবং রাত ৯ টার পর অনলাইনে উক্ত ফলাফল প্রকাশ করা হবে।
১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে হয়ে থাকলে তাকে অবশ্যই ১১ নভেম্বর ২০২১ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে।
রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ০৪/১১/২০২১ তারিখ থেকে ১৩/১১/২০২১ তারিখের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এবং ০৬/১১/২০২১ তারিখ থেকে ১৫/১১/২০২১ তারিখের মধ্যে শিক্ষার্থীদের পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজে জমা দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জানা যাবে এই ফলাফল…
এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা উল্লেখিত দিনে বিকাল ৪ টার পর এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে। এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ
যেকোন মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ
NU<space>ATHN<space>Roll No
এরপর পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
অনলাইনে ফলাফল দেখবেন যেভাবেঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের মেধা তালিকা উল্লেখিত দিনে রাত ৯ টার পর অনলাইনে প্রকাশ করা হবে। উক্ত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের ভর্তির আবেদনপত্রে প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে দেখতে পাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ ২য় রিলিজ স্লিপে ভর্তির সময়সীমাঃ
- রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ০৪/১১/২০২১ তারিখ থেকে ১৩/১১/২০২১ তারিখ।
- রিলিজ স্লিপে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে রেজিস্ট্রেশন ফিসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ০৬/১১/২০২১ থেকে ১৫/১১/২০২১
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ০৬/১১/২০২১ থেকে ১৫/১১/২০২১
ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ
# ভর্তি ফরম ইন্টারনেট থেকে যথাযথভাবে পূরণ করে A4 সাইজের কাগজে ০৩ (তিন) সেট প্রিন্ট কপি (অবশ্যই আবেদন ফরম Color Print হতে হবে)
# ভর্তি ফরমের সাথে ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
# ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২ কপি
# এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় পাশের সনদপত্র / প্রশংসাপত্র ২ কপি
# এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় মার্কশীটের ফটোকপি ২ কপি
# এস এস সি পরীক্ষার মূল মার্কশীট
ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। এটা কলেজ কর্তৃপক্ষ থেকে জেনে নিতে হবে।
No comments:
Post a Comment